নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সিনিয়র স্কেলে পদোন্নতি পরীক্ষা থেকে শিক্ষা ক্যাডার ৪১১ কর্মকর্তার প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রি-অ্যাপ্রোভাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের প্রার্থীতা বাতিল করা হয়।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগস্টে সিনিয়র স্কেল পদোন্নতির পরীক্ষায় শিক্ষা ক্যাডারের প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকার একটি মামলা নম্বর ৫৫২/২০২২-এর গত ৬ ফেব্রুয়ারির অন্তর্বর্তীকালীন আদেশের প্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর প্রি-আপ্রোভাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ও সিভিল সার্ভিস বিধিমালা অনুযায়ী ৪১১ কর্মকর্তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে হিসাববিজ্ঞানের ৩৫ জন, আরবির ২ জন, বাংলার ৩১ জন, ব্যাংকিং ও ফাইন্যান্সের ২, উদ্ভিদ বিজ্ঞানের ১৮, রসায়নের ২৫, কম্পিউটার সায়েন্সের ১, অর্থনীতির ৩৮, শিক্ষার ৪, ইংরেজির ৪৯, ভূগোলের ১১, ইতিহাসের ১৫, ইসলাম শিক্ষার ৭, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ২৬, গণিতের ৬, ব্যবস্থাপনার ৪৩, দর্শনের ২৮, পদার্থবিজ্ঞানের ২৬, রাষ্ট্রবিজ্ঞানের ২৮, মনোবিজ্ঞানের ১, সমাজকল্যাণের ১২, পরিসংখ্যানের ৫, প্রাণিবিদ্যার ২৬ ও কৃষি বিজ্ঞানের ২ জন। তারা সবাই শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষক।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
