রাঙামাটিঃ সাজেকের শিজকছড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
অপহৃত শিক্ষার্থীর নাম দীপিকা চাকমা। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও খাগড়াছড়ি জেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছে রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
তিনি বলেন, আমরা জানতে পরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের একদল শিক্ষার্থী শিক্ষা সফরে সাজেক এসেছিলেন। সফর শেষে ফেরার পথে সাজেকের শিজকছড়ি এলাকায় একদল অস্ত্রধারী তাদের গাড়ির গতি রোধ করে দিপীকা চাকমাকে নিয়ে নিয়ে গেছে।
তাকে উদ্ধারে ওই এলাকায় যৌথবাহিনী অভিযান শুরু করেছে বলেও জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
