নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। তারা আগামী ১২ আগস্ট পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন ) মোঃ জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের জুন-২০২৩ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ৪ টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে তারিখে হস্তান্তর করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে শিক্ষক- কর্মচারীরা আগামী ১২ আগস্ট পর্যন্ত ব্যাংক হতে আগস্ট মাসের বেতন- ভাতাদি’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
