সিলেটঃ জেলার গোয়াইনঘাটে মসজিদের পুকুর থেকে এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামের পুকাশ কেন্দ্রীয় মসজিদের পুকুর থেকে মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার হয়।
মাওলানা মো. আলাউদ্দিন এই মসজিদের পেশ ঈমামের দায়িত্বে ছিলেন। তার বাড়ি উপজেলার রুস্তমপুর উনিয়নের কুনকিরি গ্রামের।
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাওলানা আলাউদ্দিন মঙ্গলবার সকাল ১০টার দিকে পুকাশ কেন্দ্রীয় মসজিদের পুকুরে গোসল করতে ও কাপড় ধুতে যান। কিছুক্ষণ পরে স্থানীয় লোকজন দেখতে পান ঘাটে কাপড় পড়ে আছে, কিন্তু ইমাম নেই। মসজিদে ও আশপাশে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
পরে উপস্থিত লোকজন পুকুরে নেমে ইমামকে করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
ওসি কেএম নজরুল জানান, ইমামের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
