শিক্ষক নেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বরিশাল বিশ্ববিদ্যালয় ২ পদে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিভাগ: সহযোগী অধ্যাপক (দর্শন)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: গ্রেড-৪, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী।
আবেদনের যোগ্যতা: সহযোগী অধ্যাপক পদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ মোট ১০ বছরের শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত জার্নালে সহকারী অধ্যাপক হিসেবে ৩টি সহ মোট ৫টি প্রকাশনা থাকতে হবে। এমফিল অথবা সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে ৪ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ মোট ৮ বছরের শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বীকৃত জার্নালে সহকারী অধ্যাপক হিসেবে ৩টি সহ মোট ৩৫টি প্রকাশনা থাকতে হবে।

পিএইচডি অথবা সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ মোট ৭ বছরের শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বীকৃত জার্নালে সহকারী অধ্যাপক হিসেবে ৩টি সহ মোট ৫টি প্রকাশনা থাকতে হবে। শিক্ষক হিসেবে অতিরিক্ত অভিজ্ঞতা ও দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে ছাত্রছাত্রীদের
সামগ্রিক শিক্ষা ও শিক্ষা আনুষঙ্গিক কর্মকান্ড পরিচালনার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। শিক্ষাগত যোগ্যতার কোনো পর্যায়ে ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

পদের নাম ও বিভাগ: সহকারী অধ্যাপক (মার্কেটিং)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: গ্রেড-৬, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী।

আবেদনের যোগ্যতা: সহকারী অধ্যাপক পদে আবেদনকারী প্রার্থীর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয়টিতে প্রথম বিভাগ অথবা জিপিএ ৪.০ (স্কেল: ৫.০০) থাকতে হবে। মার্কেটিং বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে যে কোনো একটিতে ১ম শ্রেণি থাকতে হবে এবং শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়। সিজিপিএ’র ক্ষেত্রে (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় উভয়টিতে কমপক্ষে ৩.৫০ (স্কেল-৪.০০) থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। প্রার্থীর স্বীকৃত জার্নাল বা বইয়ে অন্তত ১টি প্রকাশনা থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে অথবা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে অন্তত ৩ বছরের শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন ফি: আবেদনপত্রের সাথে ‘ট্রেজারার, বরিশাল বিশ্ববিদ্যালয়’-এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা থেকে ৬০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ডেসপ্যাচ শাখা থেকেও সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সহযোগী অধ্যাপক পদের জন্য ১১ সেট এবং সহকারী অধ্যাপক পদের জন্য ৮ সেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.