সাপের কামড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

ময়মনসিংহঃ জেলার গফরগাঁওয়ে সাপের কামড়ে ফাতেমা পান্না(২৮) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত পান্না উপজেলার গফরগাঁও ইউনিয়নের বনগ্রাম গ্রামের মৃত জিল্লুর রহমান মেয়ে।

জানা যায়, পান্না গাজীপুর ভাওয়াল বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে রান্না ঘরে কাজ করার সময় পান্নাকে বিষাক্ত সাপে কাটে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ৭টার দিকে মারা যান পান্না।

নিহত ভাই ফাহাদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো চিকিৎসা পায় নি আমার বোন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তির কাজে দৌড়াদৌড়ি করতে করতে মারা যায় সে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম খোকন বলেন, বেদনাদায়ক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.