নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম আজ রবিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ শিক্ষক, ছাত্রীবৃন্দ,
কর্মচারীগণ।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম ৬ষ্ঠ, ৯ম. শ্রেণীসহ কয়েকটি শ্রেণী কক্ষে উপস্থিত ছাত্রীদের সাথে দিকনির্দেশা মূলক কথা বলেন। তিনি বাল্য বিয়ে, যৌতুক, মাদক, জঙ্গিবাদ, সরকারের উন্নয়ন, সাফল্য নিয়ে বিস্তর আলোচনা করেন। তিনি আরও উল্লেখ করেন, মেধা ১ ভাগ আর পরিশ্রম হচ্ছে ৯৯ ভাগ, যারা এ কাজটি করতে পারবে তারা জীবনে সাফল্য অর্জন করতে পারবে।
পড়া লিখার পাশাপাশি, সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহনে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি ছাত্রীদের উদ্দোশ্যে বলেন, তোমাদের ভালভাবে পড়া লিখা করে মানুষের মত মানুষ হতে। তোমরাকে কেউ যেন বোঝা মনে না করে। তোমাদেরকে সম্পদ হয়ে গড়ে উঠতে হবে। সমাজ, দেশ, জাতী তোমাদের দিকে তীর্থের কাকের ন্যায় চেয়ে আছেন। সোনার বাংলা গড়তে সোনার মানুষ বিশেষ প্রয়োজন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম বলেন, নতুন শিক্ষাক্রম অনুয়ায়ী প্রধান মোঃ হায়দার আলী বলেন, ইউএনও মহোদয় সাড়ে ১০ টার সময় বিদ্যালয়ে উপস্থিত হয়ে কয়েকটি শ্রেণী কক্ষে উপস্থিত ছাত্রীদের সাথে বাল্য বিয়ে, যৌতুক, মাদক, জঙ্গিবাদ, সরকারের উন্নয়ন, সাফল্য নিয়ে আলোচনা করেছেন। ছাত্রীরা বিষয়টি ভালভাবে গ্রহন করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
