বোনকে বাঁচাতে গিয়ে আহত জাবি ছাত্রীর মৃত্যু

ঢাকাঃ ছোট বোনকে ট্রাকের ধাক্কা থেকে বাঁচাতে গিয়ে আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাবিহা আফিফা ওরফে সৃজনীর মৃত্যু হয়েছে।

বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন।

তিনি বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের এ খবরটি জনানো হয়েছে।’

ফাবিহার সহপাঠীরা জানান, শুক্রবার দুপুরে ফাবিহা তার স্কুলপড়ুয়া ছোট বোনকে নিয়ে ৩০০ ফুট এলাকায় যাচ্ছিলেন। সেখানে অটোরিকশা থেকে নামার পর সড়ক পার হচ্ছিলেন। ওই সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে ফাবিহা ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যেতে পারেননি। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন। এরপর মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.