‘আলহামদুলিল্লাহ’ কমেন্ট করায় মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ  সম্প্রতি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়। এমন একটি মর্মান্তিক ঘটনার সংবাদপত্রের ফেসবুক পেইজে কমেন্ট সেকশনে ‘আলহামদুলিল্লাহ’ বলায় সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এর একটি টিম আবদুল্লাহ নামে এক মাদরাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আব্দুল্লাহর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলায়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এর বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান, গ্রেপ্তারকৃতের কমেন্টের উপর বহু লোক এই আলহামদুলিল্লাহ কমেন্ট করতে থাকে। অনলাইন নিউজ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়া এ কমেন্ট সর্বত্র ছড়িয়ে পড়লে পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ অসন্তোষ হয়। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উপক্রম হয়।

তিনি আরও বলেন, ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন তিনি। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ কওমি এবং হেফাজত ইসলামপন্থী একটি মাদরাসার শিক্ষক এবং স্থানীয় মসজিদের ইমাম।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৯/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.