চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ বেসরকারি অলাভজনক সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)

পদ সংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএ কোর্স সমাপ্ত করা থাকলে ভালো। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। সাংগঠনিক দক্ষতা ও সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: ফিক্সড টার্ম

কর্মস্থল: ঢাকা

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬০,০০০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া উৎসব বোনাস ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা আছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কাভার লেটার, (এক পৃষ্ঠা) সিভিসহ (দুই পৃষ্ঠা) আবেদনপত্র hr@chrfbd.org এ ঠিকানায় ইমেইল করতে হবে।

আবেদনের শেষ সময়: ১১ সেপ্টেম্বর ২০২৩।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৯/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.