এম এ কাশেম, নালিতাবাড়ী(শেরপুর) প্রতিবেদকঃ জেলার নালিতাবাড়ী উপজেলা সন্ন্যাসীভিটা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ শাহজামাল।
বুধবার মধ্য নালিতাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে দুপুর দুইটায় আসেন সন্ন্যাসীভিটা উচ্চ বিদ্যালয়ে।এসে শুরুতেই দশম শ্রেণিতে চলমান ইংরেজি ক্লাস পর্যবেক্ষন করেন এবং স্বল্প সময় ক্লাসও পরিচালনা করেন তিনি।
পরবর্তীতে ধারাবাহিকভাবে সকল শ্রেণি কক্ষের শিক্ষার্থীদের সাথে ডেঙ্গু মশা নিধনে সচেতনা এবং পড়াশুনায় আরো বেশি বেশি মনোযোগী হতে প্রাণবন্ত আলোচনা করেন ও দিক নির্দেশনায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় দুপুরের টিফিন আনতে উদ্ভুদ্ধ করেন।পাশাপাশি শ্রেণি কক্ষ ও বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার রাখতে প্রতিষ্ঠান প্রধানকে সচেতন থাকতে নির্দেশ দেন।তাছাড়া সরকার ঘোষিত নতুন কারিকুলামের সঠিক বাস্তবায়ন করতে শিক্ষকমন্ডলীদের সাথে মতবিনিময় করেন।শিখনকালীন মূল্যায়ন ও ষান্মাসিক মূল্যায়ন সম্পর্কেও জানতে চান।দীর্ঘ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বিদ্যালয়ে অবস্থান করে ছুটির মুহূর্তে সকলকে সংগে নিয়ে একই সাথেই বিদ্যালয় ত্যাগ করেন।
এ ব্যাপারে শিক্ষকদের মতামত জানতে চাইলে এক শিক্ষক বলেন, এমন পরিদর্শন অবশ্যই পড়াশোনার মান বৃদ্ধির জন্য ইতিবাচক এবং বিশেষ করে আমাদের উপজেলার একাডেমিক সুপার ভাইজার শাহজামাল স্যার শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি ও গতিশীল রাখতে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
