রংপুরঃ জেলার গঙ্গাচড়া উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার মামলায় প্রেমিক আব্দুর রহমান লিখন (১৮) নামে কলেজছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে গঙ্গাচড়া থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়। লিখন গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মারজান আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, লিখন ও ভুক্তভোগী কলেজছাত্রী উপজেলার পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজের লেখাপড়া করতেন। কলেজে আসা-যাওয়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পরবর্তীতে তারা শারীরিক সম্পর্কে জড়ায়। মঙ্গলবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এ সময় কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন লিখনকে মারধর করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দুই কলেজশিক্ষার্থীকে থানায় নিয়ে আসে। এ সময় লিখনের বিরুদ্ধে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার অভিযোগে মামলা করেন ওই ছাত্রী।
গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন বলেন, দুই কলেজশিক্ষার্থীকে থানায় আনার পর তাদের অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। কলেজছাত্রী লিখনের বিরুদ্ধে থানায় ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার মামলা করলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
