মাগুরাঃ জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান মোল্যা (৫০) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত কওসার মোল্যার ছেলে ও কালিশংকরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বড় ছেলে আশিক বলেন, বেলা পৌনে ১২টার দিকে বাবা গাছের ডাল কাটছিলেন। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কালীগঞ্জ বাজারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
