নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অতিরিক্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ অসুস্থজনিত কারণে ছুটিতে থাকাকালীন সময় তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার ইউজিসি সচিব ডক্টর ফেরদৌস জামান স্বাক্ষরিত অফিস আদেশে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
অফিস আদেশে বলে হয়েছে, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ শারীরিক অসুস্থতাজনিত কারণে জরুরী চিকিৎসার জন্য আগামী ২০ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৭৬ দিন বিদেশে অবস্থান করবেন।
কমিশনের চেয়ারম্যান বিদেশে অবস্থানকালে কমিশন সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর নিজ দায়িত্বে অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
