ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহানকে বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানের সই করা এক অফিস আদেশে নিয়োগের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহানকে বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। আগামী ২৫ আগস্ট থেকে ৩৬ মাসের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
দায়িত্বে থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন বলে অফিস আদেশে জানানো হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
