ইন্টার্নশিপে মালয়েশিয়া গেলেন চট্টগ্রামের ৫৯ শিক্ষার্থী

চট্টগ্রাম: ইন্টার্নশিপ করতে মালয়েশিয়া গেলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ৫৯ শিক্ষার্থী

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ২০১৮-১৯ সেশনের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের এসব শিক্ষার্থী মালয়েশিয়া যান।

শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী তারা এক মাস বিনা খরচে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানুতে (ইউএমটি) অবস্থান করে ইন্টার্নশিপ কার্যক্রম সম্পন্ন করবেন।

মালয়েশিয়া যাত্রার প্রাক্কালে শিক্ষার্থীরা ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আশরাফ আলি বিশ্বাসের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ফটোসেশনে অংশ নেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.