বরিশালঃ জাতীয় শোক দিবসের ব্যাজ খুলে ফেলায় বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের এক সহকারী অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান। বরখাস্ত হওয়া শিক্ষক এসএম এজাজ হাসান বাবুগঞ্জ ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক।
অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজে উপজেলা আওয়ামী লীগের সভা ও কাঙ্গাল ভোজের আয়োজন হয়। অনুষ্ঠান শেষে বের হয়ে ওই শিক্ষক আওয়ামী লীগের নেতা-কর্মীদের সামনে শোক দিবসের ব্যাজ খুলে রাস্তায় ফেলে দেন। এতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে তার বিচার দাবি করে।
‘শোক দিবস অসম্মান করায় নেতা-কর্মীরা তাৎক্ষণিক লিখিতভাবে শিক্ষকের শাস্তির দাবি করে। পরিস্থিতি বিবেচনায় কলেজ পরিচালনা কমিটির সভাপতির অনুমতিক্রমে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’
নিয়মতান্ত্রিক উপায়ে তাকে বরখাস্তের ব্যবস্থা নেয়া হবে বলেও জানান অধ্যক্ষ খলিলুর রহমান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
