ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিনের অপসারণের আদেশ বাতিল ঘোষণা করেছেন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।
আদালতে নাসির উদ্দিনের পক্ষে শুনানী করেন ড. শাহদীন মালিক। তার সঙ্গে ছিলেন আইনজীবি এম. মঞ্জুর আলম এবং তায়্যিব-ইসলাম সৌরভ।
২০১৬ সালে সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন অধ্যাপক পদে আবেদন করেন।
আবেদনের শর্তানুসারে তার জমাকৃত দুইটি আর্টিকেলের বিষয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। এরপর ২০১৮ সালের ২৬ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে চাকরি থেকে অপরসারণ করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আদেশের বিরুদ্ধে দায়ের করা এক রিট আবেদনের শুনানী নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ অপসারণের সিদ্ধান্তটি কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জনতে চেয়ে রুল জারি করেন।
সেই রিটের চুড়ান্ত শুনানী শেষে আজ ১৭ আগস্ট আদালত নাসির উদ্দিনের অপসারণ আদেশ বাতিল ঘোষণা করলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
