ঢামেকের ছাত্রী নিবাসে ঝুলছিল মেডিক্যাল ছাত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ডা. আলিম চৌধুরী ছাত্রী নিবাসে জয়া কুণ্ড (২২) নামে এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি এমবিবিএস পঞ্চম বর্ষের কে-৭৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনা জেলার ফুলবাড়ী গেইট এলাকার কুয়েট রোডে।

হলরুমে তিন শিক্ষার্থী থাকতেন।

ঘটনার সময় কেউ ছিল না। সে সুযোগ কাজে লাগিয়ে সে দরজা বন্ধ করে এ ঘটনা ঘটিয়েছে।

আজ বুধবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১১টায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢামেকের ডা. আলিম চৌধুরী ছাত্রী নিবাসের তৃতীয় তলার ৪৫ নম্বর রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে ছিলেন ওই শিক্ষার্থী। পরে সহপাঠীরা তাকে দেখতে পেয়ে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.