ছয় তালা থেকে লাফ দিয়ে ইবি ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ স্বামীর সাথে মনোমালিন্যের জেরে সাভারের আশুলিয়ায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নওরিন নুসরাত নামের এক ছাত্রী ছয় তালা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় নিহতের স্বামী ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

নওরিন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষে অধ্যয়নরত ছিলেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগটির সভাপতি সাহিদা আখতার।

তিনি জানান, গত ২১ জুলাই নওরীনের বিয়ে হয়। এরপর ঢাকায় স্বামীর সাথে অবস্থান করেন। সেখানে দুইদিন ধরে স্বামীর সাথে মনোমালিন্য হয়। এর জের ধরে সে আত্মহত্যা করেছে। বিষয়টি নিয়ে আমরা মর্মাহত ও বাকরূদ্ধ।

নওরীন নুসরাত বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। একইসাথে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, বিষয়টি আমিও শুনলাম। খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান বলেন, নিহতের মরদেহে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের কারো অভিযোগ নেই। কি কারণে মৃত্যু হয়েছে তাও স্পষ্ট নয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.