মনিপুর স্কুলের সাড়ে তিনশ শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ এবার এসএসসি পরীক্ষায় মনিপুর উচ্চবিদ্যালয়ের ৩৬০ জন শিক্ষার্থী ফেল করেছে। শিক্ষার্থীদের অভিযোগ পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের খারাপ ব্যবহার এবং ব্যবহারিকে ফেল করানোয় এ অবস্থা। এ বিষয়ে শিক্ষাবোর্ডে অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

চলতি বছর মনিপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩,৮৮০ জন। এর মধ্যে ৩২৬ জন শিক্ষার্থী ফেল করেছে। অন্যান্য বছরের থেকে এই স্কুলের জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে।

মনিপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক অর্জুন কুমার পাল জানান, এ বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে পরীক্ষা চলাকালীন শিক্ষকরা কেন্দ্রে শিক্ষার্থীদের সাথে অসহযোগিতামূলক আচরণ করে। ব্যবহারিক পরীক্ষায়ও অনেককে ফেল করিয়ে দেওয়া হয়।

তবে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জিনাত ফারহানা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এর সাথে যারা জড়িত তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.