১০ সিনিয়র সহকারী সচিবের দফতর বদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  প্রশাসনে কর্মরত ১০ জন সিনিয়র সহকারী সচিবের দফতর বদল করা হয়েছে। সোমবার (০৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়াকে বাংলাদেশ রাবার বোর্ডের উপপরিচালক করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সাইনী আজিজকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ উপপরিচালক সাবরীন চৌধুরিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সিনিয়র সহকারী সচিব করা হয়েছে।

খুলনা জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. মামুনুর রশিদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা মোস্তারীকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক কেয়া দেবনাথকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, পিএচডি ডিগ্রি কোর্সে অধ্যয়ন থাকায় মো. রেজাউল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনাত রেহানাকে দিনাজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নড়াইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেগম সাদিয়া ইসলামকে খুলনা বিআরটিএ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক বেগম শিউলি রহমান তিন্নীকে (সিনিয়র সহকারী সচিব) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.