শেরপুরঃ জেলার পুরাতন নদে মাহেরা আহমেদ বিথী (২৭) নামের এক স্কুল শিক্ষিকা ঝাঁপ দিয়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা তিনটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে ৪ আগস্ট শুক্রবার দুপুরে শেরপুর ব্রক্ষপুত্র সেতুর কাছাকাছি জায়গায় বিথি নদীতে লাফ দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বেলা দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তল্লাশি চালিয়েও বিথীর খোঁজ পাননি।
দুপুরে আবার তারা ওই স্থানে উদ্ধার কাজ শুরু করলে সেখানেই পানির নীচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
মাহেরা আহমেদ বিথী (২৭) জামালপুর পৌরসভার ২ং ওয়ার্ডের দেওয়ান পাড়ার মৃত শফিউদ্দীন আহমেদ শাহিনের মেয়ে ও নান্দিনার জাহিদ আনোয়ার লিটন (৩৫) এর স্ত্রী। সে জামালপুর শহরের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।
মরদেহ উদ্ধারের ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে পরিবারের লোকজন কি করবেন তা এখনো কোন সিদ্ধান্ত নেননি।
স্কুল শিক্ষিকা বিথীর ছোট ভাই রোহান আহমেদ কান্নাজড়িত কন্ঠে বলেন, আপু দোকানে যাবে বলে নামাজের পর বাসা হতে বের হয়। পরে আমরা ফোনে খবর পাই, নদের পানিতে আপু ঝাঁপ দিয়েছে। নদের পাড়ে আপুর হাতব্যাগ, জুতা ও মোবাইল ফোন রেখে ঝাঁপ দেন বলে আমাদের এখানকার লোকজন বলেছে।
বিথীর প্রতিবেশীরা বলছেন পারিবারিক কলহ ও প্রেমঘটিত কারণে এমনি হতে পারে।
ফায়ার সার্ভিস জামালপুরের স্পেশাল অফিসার রবিউল ইসলাম জানান, দুই দিনের চেষ্টার পর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
এবিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
