সাতক্ষীরাঃ জেলার দেবহাটা উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে আসমা খাতুন মনিরা (১৯) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
শনিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে একটি আম গাছে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত আসমা উপজেলার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের আমজাদ আলীর মেয়ে।
সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের শিক্ষক আবু তালেব জানান, শুক্রবার রাতে ও শনিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে মায়ের সঙ্গে আসমার কথা কাটাকাটি হয়। পরে মায়ের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেন। ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
