পটুয়াখালীঃ জেলার বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শরীর চর্চা বিভাগের শিক্ষক ও বাউফল পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনিরুল ইসলাম (৫৮) ক্যান্সাররোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার (২৫ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দুপুর দুইটার সময় বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাযা নামাজ শেষে লাশ দাফনের জন্যে তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের নলুয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।
জানাযা নামাজে সকল শ্রেণীপেশার মানুষ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
