নিয়োগ পাচ্ছেন ৮৮৯ মেডিকেল টেকনোলজিস্ট

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা: মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষা ২০২০ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। এর প্রায় তিন বছর পর ৮৮৯ জন মেডিকেল টেকনোলজিস্টকে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে মেডিকেল টেকনিশয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হলো। যোগদানের তারিখ ও অন্যান্য নির্দেশাবলি অনতিবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীর দাখিলকৃত কোনো তথ্য ও সনদ যে কোনো পর্যায়ে ভুল বা জাল প্রমাণিত হলে অথবা তার বিরুদ্ধে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে সংশ্লিষ্ট পদে নিয়োগ বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.