সাঁথিয়া (পাবনা) প্রতিবেদকঃ পাবনার সাঁথিয়ার ৫ম শ্রেণির শিক্ষার্থী শামসুল বারী কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের প্রথম স্থান অধিকার করেছে।
শুক্রবার(২১ জুলাই) রাজশাহী শিশু একাডেমিতে (রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুলে) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ উপলক্ষে কবিতা আবৃত্তি একক “ক” বিভাগে সাঁথিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ও উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি বিভাগের ছাত্র মোঃ শামসুল বারী প্রথম স্থান অধিকার করেছে।এখন ঢাকায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে সে।
সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপন জানান, আগামী ২৬ জুলাই ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।গত ১০ জুলাই উপজেলা এবং ১৫ জুলাই জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া পৌরসদরের বাসিন্দা মোঃ খায়রুল বারী ও মোছাঃ ফারজানা সুলতানা সাথীর ছেলে সে।শামসুল বারী সবার কাছে দোয়া চেয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
