রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিবেদকঃ মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহি অফিসার সাজিয়া সিদ্দিকী সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী দেওয়ান ফেরদৌস আরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী, সাবেক এমপি মকবুল হোসেন, এসি ল্যান্ড নাদির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুপ্রভা রানী , সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এ কে এম শফিকুল আলম, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, জাপা নেতা আব্দুল হালিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগণ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচছা জানানো হয়।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এমরান আহমেদ গাংনী প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক রফিকুল আলম বকুল, মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন,মুনতাজ আলী, ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, মিজানুর রহমান রানা, সোহেল আহমেদ।
উল্লেখ্য যে, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম চার মাস আগে মেহেরপুর জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। অল্প সময় জেলায় তিনি কাজ করার সময় পেয়েছেন কিন্তু জেলার একজন জনবান্ধন ও দক্ষ জেলা প্রশাসক হিসেবে সুনাম কুড়িয়েছেন। জেলার বাস টার্মিনাল, স্মার্ট স্কুল কার্যক্রম শুরুর বিষয়ে পদক্ষেপ, তার কার্যক্রমগুলি মানুষের সামনে তুলে ধরা সহ বিভিন্ন কাজের জন্য সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছেন। একজন কর্মঠ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি মানুষের জন্য কাজ করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
