১১ হাজারের বেশি স্কুল শিক্ষক নেবে সৌদি আরব

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ১১ হাজার ৫৫১ জন স্কুল শিক্ষক নেওয়ার পরিকল্পনা করেছে সৌদি আরব। ২১ জুলাই, শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। খবর গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন স্কুলে খালি থাকা ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার শিক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ক পদে শিক্ষক নেবে সৌদি আরব। এসব পদে যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয় ডিগ্রি এবং শিক্ষাদানে দক্ষ হতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আগামী ২৫ জুলাই সকাল ৯টা থেকে ৩০ জুলাই সকাল ১১টা পর্যন্ত যে কোনো সময় সরকারের কর্মসংস্থানবিষয়ক অনলাইন প্ল্যাটফরম জাদারার মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এছাড়া চাকরি প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.