মাদরাসায় আইসিটি ল্যাব নিয়মিত ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদরাসা শিক্ষার্থীদের প্রায়োগিক শিক্ষার মাধ্যমে আইসিটি ও কম্পিউটার বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ল্যাব ব্যবহারের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে চারটি পদক্ষেপ গ্রহণের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠনে মাদরাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আধুনিক তথ্য ও প্রযুক্তির বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে মাদরাসা শিক্ষার্থীদের প্রায়োগিক শিক্ষা দেওয়া জরুরি। ইতিমধ্যে সরকারি-বেসরকারি বা স্থানীয় সহযোগিতায় অনেক মাদরাসায় আইসিটি ল্যাব বা কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।

আরও পড়ুনঃ এমপিওভুক্ত সকল মাদরাসার নিজস্ব স্মার্ট ওয়েবসাইট তৈরির নির্দেশ

চার নির্দেশনা হলো ১. আইসিটি শিক্ষকের তত্ত্বাবধানে মাদরাসার নিজস্ব ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, সব স্তরের শিক্ষক, অফিস সহকারীগণকে কম্পিউটার ব্যবহারে এক দিনের হাতে-কলমে প্রশিক্ষণ দিতে হবে।

২. প্রত্যেক শিক্ষককে সপ্তাহে কমপক্ষে দুটি ক্লাস আইসিটি বা কম্পিউটার ল্যাব ব্যবহার করে প্রায়োগিক পাঠদান করতে হবে।

৩. আইসিটি বা কম্পিউটার ল্যাব নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখতে হবে।

৪. আইসিটি বা কম্পিউটার ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণসমূহ মাদরাসার নিজস্ব তহবিল থেকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৭/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.