নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে হৃদরোগে আক্রান্ত অবস্থায় কুমিল্লা মুন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।
তার গ্রামের বাড়ি নড়াইল জেলায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা শেষ করেন। ২০১৭ সালে শাহ একলিমুর রেজা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ তিনি পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
