ঢাকাঃ ভিসা আবেদন আরও সহজ ও দীর্ঘ লাইনের অসুবিধা কমিয়েছে ভারতীয় হাইকমিশন। এখন থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভেক) ভিসা আবেদন ফরম জমা দেওয়ার পর প্রয়োজনে পাসপোর্ট ফেরত পাওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারতীয় ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীদের অসুবিধা কমানোর লক্ষ্যে ১১ জুলাই ২০২৩ থেকে কিছু ব্যবস্থা চালু করা হয়েছে।
এতে বলা হয়েছে, যে সকল আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাক-এ ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে আইভ্যাক-এ তাঁদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।
এতে আরও বলা হয়েছে, ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীগণকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।
সুনির্দিষ্ট তারিখ এবং সময় সম্বলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেওয়ার রিসিপ্ট ভিসা আবেদনের সঙ্গে অবশ্যই প্রিন্ট করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনকারী যে এপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়ে যে তারিখ ও সময় পাবেন, আবেদনকারীকে অবশ্যই সেই তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাক এ আসতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
