ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রয়োজন বোধে সেখানে ব্লিচিং পাউডার ছেটানো হচ্ছে।
এরপর সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে লার্ভিসাইডিং এবং অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ব্যতীত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশগ্রহণ করছেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ নানাবিধ কার্যক্রম চলছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১২ জুলাই) অঞ্চল-১ এ ১১টি, অঞ্চল-২ এ ১২টি, অঞ্চল-৩ এ ২৫টি, অঞ্চল-৪ এ ১৩টি, অঞ্চল-৫ এ ১৬টি, অঞ্চল-৬ এ ৩টি, অঞ্চল-৭ এ ৩টি, অঞ্চল-৮ এ ৫টি, অঞ্চল-৯ এ ৫টি এবং অঞ্চল-১০ এ ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রয়োজন অনুযায়ী ব্লিচিং পাউডার ছেটানো এবং সবশেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কীটনাশক প্রয়োগ করা হয়।
সবমিলিয়ে আজ ৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানেও এ কার্যক্রম পরিচালনা করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
