চট্টগ্রামঃ জেলার সন্দ্বীপের সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে এক ঘণ্টার মধ্যে ৬৪ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে জ্বর, বমি, মাথাব্যথা ও চোখ-মুখ ফোলা দেখা যায়। এ ছাড়া তিনজন শিক্ষক ও দুজন চতুর্থ শ্রেণির কর্মচারীও অসুস্থ হয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে প্রাত্যহিক সমাবেশের পর নবম শ্রেণির কয়েকজন ছাত্রী বমি শুরু করে। মুহূর্তের মধ্যে ওই শ্রেণির আরও ২০-২৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আধা ঘণ্টার মধ্যে পাশর্^বর্তী অন্য শ্রেণির ছাত্রীরাও অসুস্থ হয়ে যায়। তাদের দেখাশোনা করতে গিয়ে চতুর্থ শ্রেণির দুজন নারী কর্মচারী ও তিনজন শিক্ষক অসুস্থ হয়ে যায়।
বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করলে তিনি ডা. আশরাফুল ইসলাম নাদিমের নেতৃত্বে একটি চিকিৎসক টিম পাঠান। মেডিকেল টিম অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা, পরামর্শ পত্র ও বিনামূল্যে কিছু ওষুধ সরবরাহ করেন। ডা. আশরাফুল ইসলাম নাদিম জানান, লক্ষণ দেখে ভাইরাস জ্বর বলে ধারণা করছি। তাদের প্রাথমিক চিকিৎসা ও কিছু পরীক্ষা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাব বেগম বলেন, হঠাৎ করে মেয়েরা ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আমরা তাদের চিকিৎসাসেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
