ঢাকাঃ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বরত রাশিদা আক্তারের দায়িত্ব পালনে আর বাঁধা থাকলো না। গত ২১ জুন হাইকোর্টের একটি বেঞ্চ তার নিয়োগ অবৈধ ঘোষণা করেন। সেই রায় সোমবার স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।
শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম এই রায় স্থগিত করেন। ফলে কাউন্সিলের রেজিস্ট্রার পদে কাজ করতে বাধা থাকবে না রাশিদা আক্তারের।
২০১৬ সাল থেকে তিনি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার অবসরে গেলে ২০২২ সালের ১৯ জানুয়ারি থেকে ডেপুটি রেজিস্ট্রার পদের পাশাপাশি রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
প্রকাশ থাকে, বিগত কয়েক বছরে বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান অনুমোদনে যে দুর্নীতি-অনিয়ের অভিযোগ ছিল, রাশিদা আক্তার রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতিতে অনড় থাকায় দুর্নীতিগ্রস্ত কিছু প্রতিষ্ঠান মালিক এবং কথিত নতুন উদ্যোক্তারা বিদ্বেষপ্রসূত হয়ে সিদ্দিকুর রহমান ও সোনালী রানি দাসের মাধ্যমে হেনস্থ করার অপচেষ্ঠায় উক্ত মামলা দায়ের করে। সোনালী রানি দাস অতীতে কাউন্সিলের বিভিন্ন পরীক্ষায় অনিয়মের সঙ্গে যুক্ত থাকার কারনে একাধিকবার শাস্তি প্রাপ্ত হয়েছে মর্মে জানা যায়। এ কারনে ২০২০ সালে তিনি ডেপুটি রেজিস্ট্রার পদে আবেদন করলে তার প্রার্থীতা বাতিল হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
