এনটিআরসিএর তিনটি পদের লিখিত পরীক্ষা ২১ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) রাজস্ব খাতে সরাসরি নিয়োগের জন্য তিনটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

এনটিআরসিএর ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিসাবরক্ষক (গ্রেড-১৪)–এর একটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)–এর একটি, স্টোরকিপার (গ্রেড-১৪)–এর একটিসহ মোট তিনটি শূন্য পদের বিপরীতে ২১ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ৬৩, নিউ ইস্কাটন, রমনা, ঢাকা-১০০০–এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র এনটিআরসিএর ওয়েবসাইটে পাওয়া যাবে।

পরীক্ষাসংক্রান্ত তথ্য প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.