নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত মাদ্রাসা বোর্ডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন আহ্বান করা হয়েছে। যাঁরা বোর্ড বৃত্তি পেয়েছেন, তাঁরা ১২ জুলাই (রাত ১২টা) পর্যন্ত বৃত্তির আবেদন করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনের ঘোষণা দেওয়া হয়েছে।
অনলাইন আবেদনের সঙ্গে নিজ নিজ কলেজ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে প্রত্যয়নপত্রের কপি, সংশ্লিষ্ট বোর্ডের গেজেটের কপি (যে পাতায় শিক্ষার্থীর নাম রয়েছে, সেই পাতায় শিক্ষার্থীর নিজ নাম চিহ্নিত করে), শিক্ষার্থীর নিজ নামের ব্যাংক হিসাবের চেকের (MICR) পাতার কপি বা ব্যাংক স্টেটমেন্টের কপি ও আলিম পরীক্ষার মার্কশিটের কপি আপলোড করতে বলা হয়েছে।
যা করতে হবে
- অনলাইন সুবিধাযুক্ত তফসিলি কোনো ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব (Account) থাকতে হবে। ব্যাংক হিসাব না থাকলে অবশ্যই তা খুলতে হবে;
- শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম একই হতে হবে;
- ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের হতে হবে এবং নির্ভুলভাবে তা পূরণ করতে হবে;
- শিক্ষার্থীর পরীক্ষার আইডি/রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সাল ও প্রাপ্ত সিজিপিএ ঠিকভাবে পূরণ করতে হবে;
- বৃত্তির ক্যাটাগরি (মেধা/ সাধারণ) ঠিকভাবে পূরণ করতে হবে;
- ব্যাংকের নাম, শাখা, রাউটিং নম্বর ও শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর ঠিকভাবে পূরণ করতে হবে;
- ব্যাংক হিসাবটি বর্তমানে অবশ্যই সচল (Active) থাকতে হবে;
আবেদনের নিয়ম
- বোর্ড বৃত্তির আবেদনে Sign Up করতে প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউট থেকে পাওয়া ই–মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। যেসব শিক্ষার্থী ই–মেইল ঠিকানা এখনো পাননি, তাঁরা দ্রুত নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউটে যোগাযোগ করে ই–মেইল ঠিকানা সংগ্রহ করতে পারবেন।
- আগে সাইনআপ না করলে সাইনআপ (Sign Up) বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইনআপ করুন। সাইনআপ হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
- লগইন করার পর Dashboard-এ ক্লিক করে Apply for Scholarship-এ ক্লিক করতে হবে। তারপর সব তথ্য ঠিকভাবে পূরণ করতে হবে।
- তথ্য পূরণ শেষে সব তথ্য ঠিক থাকলে Submit to Scholarship Section বাটনে ক্লিক করে আবেদন সাবমিট করতে হবে।
ফরম পূরণে কোনো সমস্যা হলে বা আরও তথ্যের প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন শিক্ষা-৫ [কক্ষ নম্বর ২০৮(ক)]; মোবাইল নম্বর-01581846500 (অফিস চলাকালীন সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা)।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
