কুষ্টিয়া ২ আসন মিরপুর- ভেড়ামায় ডঃ শহীদুল ইসলাম ফারুকির ব্যাপক জনসংযোগ

কুষ্টিয়া থেকে আল মাহমুদ জিম।।

কুষ্টিয়া ২ আসন মিরপুর- ভেড়ামারা সংসদ সদস্য পদে এশিয়ান ইউনিভার্সিটির লেকচারার, জাতীয় লেখক পরিষদের সভাপতি, ডঃ শহীদুল ইসলাম ফারুকি সাহেবকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দেখতে চান এই আসনের জনগন ও তৃণমূলের নেতাকর্মীরা।

তিনি জয়লাভ করলে ডিজিটাল সোনারবাংলা গঠনের আদলে মিরপুর-ভেড়ামারাকে মডেল আসন বিনির্মাণ করার জন্য কাজ করবেন এবং মিরপুর উপজেলায় তিনি একটি বিশ্ববিদ্যালয় ও আধুনিক হাসপাতাল গড়ার আশ্বাস দেন।

মহামারি করোনায় হতদরিদ্র জনগণের খাদ্য, বাসস্থান, চিকিৎসা প্রদানে নিরলসভাবে কাজ করে গেছেন। জনপ্রতিনিধি হিসাবে নয়, জনগণের সেবক হিসাবে করোনা মহামারিতেও তিনি জনগণের যে কোন সমস্যায় স্বশরীরে উপস্থিত হয়েছিলেন।

তিনি এমপি হলে এ উপজেলায় ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করেন তৃণমুলের নেতাকর্মীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.