ঢাকাঃ হজ করতে সৌদি আরবে গিয়ে চলতি বছর মোট ৯১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার এক নারীর মৃত্যু হয়েছে। ৫৩ বছর বয়সী ওই নারীর নাম ফাতেমা বেগম।
রবিবার ( ৯ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
জানানো হয়, গত শুক্রবার ফাতেমা বেগম নামের ৫৩ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ বা বিস্তারিত তথ্য বুলেটিনে জানানো হয়নি।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজে গিয়ে সব মিলিয়ে ৯১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ৬৯ জন পুরুষ; ২২ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৭৫ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, আরাফায় দুই জন, জেদ্দায় একজন ও মুজদালিফায় ১ একজন মারা গেছেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গিয়েছিলেন হজ করতে। গত ২৭ জুন হজ শেষে এ পর্যন্ত ২৯ হাজার ৪ জন দেশে ফিরেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
