স্মার্ট গ্রাজুয়েট তৈরীতে সংশ্লিষ্টদের সহযোগিতা চাইলেন পবিপ্রবি ভিসি

মোঃ রিয়াজুল ইসলাম, জেলা প্রতিবেদক, পটুয়াখালীঃ “স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট গ্রাজুয়েট তৈরী” শ্লোগানকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, স্মার্ট গ্রাজুয়েট তৈরীর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের যৌথ সহযোগিতার দরকার।

শনিবার(৮জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন  ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড.সন্তোষ কুমার বসু। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। পরে বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করা হয়।

সবশেষে এক সংক্ষিপ্ত আলোচনায় সকলের সহযোগিতা কামনা করে ভাইস-চ্যান্সেলর বলেন, দক্ষিনাঞ্চলের জনগনের কাছে উচ্চ শিক্ষার আলো পৌঁছে দিতে ২০০০ সালের ৮ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী জননত্রী শেখ হাসিনা পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি আরও বলেন, দীর্ঘ ২৩ বছরে আমাদের অনেক অর্জন আছে। তবে আমরা কাঙ্খিত লক্ষ্যে এখনও পৌঁছাতে পারিনি।

সকাল ১১টার দিকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.