নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল নির্ধারিত সময়ে প্রকাশ করতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ৫ ও ৬ মে এর লিখিত পরীক্ষা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়নের সংশোধিত বিধিমালা অনুযায়ী, ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হয়। গত বুধবার ৬০দিন পূর্ণ হয়েছে।
১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে আগস্ট মাসে। এর অংশ হিসেবে খাতা মূল্যায়নের নম্বর এন্ট্রিসহ প্রয়োজনীয় কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বে পরীক্ষকদের অসহযোগিতায় বিধিমালা মেনে নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা যাচ্ছে না। ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা শিক্ষকরা মূল্যায়ন শেষে পাঠানো শুরু করেছেন। এখন নম্বর এন্ট্রিসহ প্রয়োজনীয় কাজ চলছে। আগস্ট মাসে লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এরপর প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে।
গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ নেন এক লাখ ৪ হাজারের বেশি প্রার্থী। গত ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ৩৪ মাস পর এই পরীক্ষা নেওয়া হয়। এরপর মে মাসে লিখিত পরীক্ষা নেওয়া হয়।
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলের ভিত্তিতে বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
