জামালপুরঃ জেলার ইসলামপুরে স্কুলের দেনা পাওনা পরিশোধ করেও নবম শ্রেণির রেজিস্ট্রেশন না হওয়ায় শিক্ষার্থী নাঈমের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত। স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ময়না ও অফিস সহকারী আবদুল জব্বারের দুর্নীতির কারণে রেজিস্ট্রেশন না হওয়ায় চরম হতাশার মধ্যে রয়েছে উপজেলার সিরাজাবাদ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. নাঈম।
এ ঘটনায় প্রধান শিক্ষক ও অফিস সহকারীর শাস্তি এবং শিক্ষার্থী নাঈমের পরীক্ষা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও স্বজনরা। শুক্রবার (৭ জুলাই) দুপুরে ইসলামপুর থানা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের বক্তব্যে নাঈমের বাবা সামিউল হক বলেন, তার ছেলের ২০২১ সালে জেএসসি অটোপাস করে, তার ছেলের প্রতি যে অন্যায় করা হয়েছে, তার বিচার, এসএসসি পরীক্ষায় ছেলে অংশগ্রহণ নিশ্চিত এবং আর কোনো শিক্ষার্থীকে যেন এমন অবস্থায় পড়তে না হয় তার নিশ্চয়তার দাবি জানান এই শিক্ষার্থীর অভিভাবক।
নাইমের সহপাঠীরা জানায়, বিদ্যালয়ের সব দেনা পাওনা পরিশোধ করেও স্কুল কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন হয়নি নাঈমের। ফলে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় নাঈমের অংশ অনিশ্চিত হয়ে পড়েছে।
এলাকাবাসী জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ময়না ও অফিস সহকারী আবদুল জব্বারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, রেজিস্ট্রেশন ও ফরম পূরণ বিদ্যালয় কর্তৃপক্ষের এখতিয়ার। এখানে শিক্ষা অফিসের করণীয় কিছু নেই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
