পথশিশুদের শিক্ষার আওতায় আনতে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দেশের সব দরিদ্র ছিন্নমূল পথশিশুদের শিক্ষার আওতায় আনার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, দেশের সব দরিদ্র ছিন্নমূল পথশিশুদের শিক্ষার আওতায় আনার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে দেশের দরিদ্র ছিন্নমূল পথশিশুসহ ভাগ্যাহত, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, ক্ষেতে-খামারে অথবা নিজ সংসারে বাবা, মা, ভাই, বোনকে সহায়তা প্রদানকারী এবং নিজ প্রচেষ্টা ও শ্রমে ভাগ্যোন্নয়নে প্রয়াসী শিশু কিশোরদের প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়।

তিনি জানান, বর্তমানে ২০৪টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৩১ হাজার ১৯৯ জন ছাত্র- ছাত্রীদের প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিতকরণে শিশু কল্যাণ ট্রাস্ট কাজ করে যাচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.