ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চার্টাড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে বিদ্যমান গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি নবায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং চার্টাড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নবায়নকৃত এ চুক্তিতে স্বাক্ষর করেন।
কোষাধ্যক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চার্টাড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় চার্টাড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আগের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের আগামী দু’বছরের জন্য স্বাস্থ্য বীমা সুবিধা দেবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
