এইমাত্র পাওয়া

শুদ্ধাচার পুরস্কার পেলেন ডিজি অধ্যাপক নেহাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

রবিবার এ তথ্য জানিয়ে জারি করা আদেশ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০২২-২৩ সালের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন তিন কর্মকর্তা-কর্মচারী। পুরস্কার হিসেবে তারা চলতি জুন মাসে মূল বেতনের সমপরিমাণ অর্থ ও সনদপত্র পাবেন।

আজ রবিবার (২৫ জুন) এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা- ২০২১ অনুযায়ী গ্রেড-২ হতে গ্রেড-৯, গ্রেড-১০ হতে গ্রেড-১৬ এবং গ্রেড-১৭ হতে গ্রেড-২০ ভুক্ত একজন করে মোট তিনজন কর্মচারীকে এনটিআরসিএর বাছাই কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে নিম্নবর্ণিত কর্মকর্তা ও কর্মচারীকে ২০২২-২০২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদানের জন্য মনোনয়ন দেওয়া হলো।

যারা শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন-

(ক) ২-৯ গ্রেডভুক্ত কর্মচারী: মো. ওবায়দুর রহমান সচিব (উপসচিব) এনটিআরসিএ, ঢাকা।

(খ) ১০-১৬ গ্রেডভুক্ত কর্মচারী: মিলন মোল্লা, কম্পিউটার অপারেটর এনটিআরসিএ, ঢাকা।

(গ) ১৭-২০ গ্রেডভুক্ত কর্মচারী: মুহাম্মদ মিজানুর রহমান, ডেসপাস রাইডার এনটিআরসিএ, ঢাকা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.