নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর আলোচনার সময় আজ রোববার জাতীয় সংসদে এ ঘোষণা দেন তিনি। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা হিসেবে মূল বেতনের ৫ শতাংশ দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ এই আপৎকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনার অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।’
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘আমরা সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা হিসেবে দেব।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
