এইমাত্র পাওয়া

পদোন্নতি দিতে ৫ হাজার ৩৬ শিক্ষকের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  সরকারি মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষকদের পদোন্নতির লক্ষ্যে ৫ হাজার ৩৬ জনের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা থেকে সিনিয়র শিক্ষক, সহকারী জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে।

গত ২২ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে খসড়া তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি আজ রবিবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

খসড়া তালিকা দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি মাধ্যমিক স্কুলের সিনিয়র শিক্ষকের খসড়া জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের মধ্য থেকে সহকারী জেলা শিক্ষা অফিসার, সরকারি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা পদে চলতি দায়িত্ব দেওয়া হবে। ইতোমধ্যে এ তালিকা মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া প্রকাশিত খসড়া জ্যেষ্ঠতার তালিকায় কেউ মৃত্যুবরণ, অবসর, সাময়িক বরখাস্ত, কর্মস্থল পরিবর্তন সংক্রান্ত অসঙ্গতি পরিলক্ষিত হলে উপযুক্ত প্রমাণসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে মাউশিতে পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.