নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি বৌদ্ধ এবং সংস্কৃত টোল শিক্ষা প্রতিষ্ঠানের অনুদানভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০২২ খ্রিষ্টাব্দের জুন থেকে ২০২৩ খ্রিষ্টাব্দের মে মাস পর্যন্ত এক বছরের বেতন-ভাতার চেক ছাড় হয়েছে। এসব শিক্ষকদের বেতন বাবদ চারটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত শিক্ষকরা বেতন তুলতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের জুন মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ভাতাসহ এক বছরের বেতন-ভাতা বাবদ অর্থের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতাদি উত্তোলন করা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
