১৬ দিন ঈদের ছুটি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

ঢাকাঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১২ দিনের ছুটি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আগামী ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটির আগে ও পরে শুক্রবার ও শনিবার হওয়ায় মোট ১৬ দিন ছুটি পাবেন শিক্ষার্থীরা।

বুধবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৫ জুন (রবিবার) থেকে আগামী ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ২৫ জুন ২০২৩ থেকে ৩ জুলাই (সোমবার) পর্যন্ত সকল ইনিস্টিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.