ঢাকাঃ নন-ক্যাডার পদে নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার। বুধবার (১৪ জুন) ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিধিমালা জারির কারণে ৪০তম বিসিএসসহ অন্য বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় আর বাধা থাকলো না।
বিধিমালা অনুযায়ী- নতুন বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ থাকবে। তবে চলমান ৪০, ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএসের ক্ষেত্রে কততম বিসিএসের সময়, কোন শূন্যপদের চাহিদা এসেছে, তা পর্যালোচনা করে মেধার ভিত্তিতে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে।
৪০তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ আগের নিয়মেই দেওয়ার দাবিতে টানা আন্দোলন করে আসছিলেন চাকরিপ্রার্থীরা। তারা ৬ দফা দাবি নিয়ে পিএসসির সামনে মানববন্ধন ও মিছিলও করেছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
